আমাদের সাথী আপনার অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করার জন্য Bikroy-এ আমরা ১০০% প্রতিশ্রুতিবদ্ধ। Bikroy-এ লেনদেন করার সময় কিভাবে নিরাপদ থাকতে হবে সে বিষয়ে এখানে আপনি উপদেশ পাবেন।

নিরাপত্তা বিষয়ক সাধারণ উপদেশ

  • বিজ্ঞাপণদাতার সাথে স্থানীয়ভাবে মিলিত হোন। বিক্রেতার সাথে সরাসরি দেখা করুন, পণ্যটি দেখুন এবং টাকা পরিশোধ করুন।
  • এইক্ষেত্রে নগদ টাকা ব্যবহার করুন। টাকা-পয়সার আগে কোনো পণ্য পাঠাবেন না।
  • সাধারণ জ্ঞান ব্যবহার করুন। সবকিছু ঠিক কি না সে বিষয়ে সন্দেহ হলে তা এড়িয়ে যান।
  • অবাস্তব অফার এড়িয়ে চলুন।

যেসব ঝুঁকি এবং প্রতারণার বিষয়ে সাবধান হতে হবে

  • পেমেন্টের জন্য মিথ্যা বা জাল সার্ভিস: Bikroy পেমেন্টের জন্য কোনো ধরণের ক্লেইম বা সুরক্ষার গ্যারান্টি প্রদান করে না।
  • অ্যাডভান্স ফি-এর জন্য অনুরোধ: কোনো পণ্য বা পরিষেবার জন্য যে বিক্রেতা কোনো মানি কোড অ্যাকটিভেট করতে বলে তার থেকে দূরে থাকুন।
  • ট্রান্সপোর্ট সার্ভিস (অর্থ স্থানান্তরের জন্য ফি দরকার): ডেলিভারির মতো কোনো কারণ দেখিয়ে অর্থ অনুরোধ করা প্রতারণার একটি সাধারণ উপায়।
  • সতর্কতা: Bikroy-এর ডেলিভারি সার্ভিস নেই।

Bikroy-এর নিরাপত্তামূলক ব্যবস্থা

Bikroy-এর পক্ষ থেকে আপনার নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমরা নিয়মিতভাবে কাজ করছি। আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে:

  • আপত্তিকর কন্টেন্ট ব্লক করে রাখা হয়।
  • ভুয়া প্রোফাইল ব্লক করার জন্য অ্যালগরিদম ব্যবহার করা হয়।
  • পর্দার আড়ালে থেকে অননুমোদিত কার্যকলাপ সনাক্ত করে সেটি প্রতিরোধ করা হয়।
  • যেকোনো বিভ্রান্তিকর বা অবৈধ কার্যকলাপ দ্রুত অপসারণ করা হয়।
নিরাপত্তামূলক সমস্যা রিপোর্টকরণ